বৈষ্ণবনগর ফুটবল খেলার মাঠে বি কে স্পোর্টিং ক্লাব এন্ড লাইব্রেরীর উদ্যোগে ফুটবল খেলা শুরু হল শনিবার সকালে। শনিবার ও রবিবার এই দুইদিন ধরে খেলাটি চলবে। তিন জেলার মোট আটটি দল এই খেলায় অংশগ্রহন করেছে।
জানা গিয়েছে, বৈষ্ণবনগরের প্রয়াত বিধায়ক সামসুদ্দিন আহমেদ ও ফুটবলার শ্রীনিবাস মণ্ডল, নরেন্দ্র নাথ ঘোষ ও সুরেন্দ্র নাথ সরকারের স্মৃতির উদ্দেশ্যে ২০১৫ সাল থেকে এই ফুটবল খেলাটি চালু হয়েছে। শনিবার সকালে পতাকা উত্তোলন করে ছোট একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে খেলাটির সূচনা করা হয়। খেলাটি শেষ হবে রবিবার। মালদা, মুর্শিদাবাদ ও দক্ষিণ দিনাজপুর এই জেলার মোট আটটি দল এই খেলায় অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজাপুরের বিধায়ক ঈশা খান চৌধুরী, জেলা পরিষদের সদস্য সাহেদ সহ আরও অনেকে। এই খেলাটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/I86LsUfYiQY